1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বললেন ডিএমপি কমিশনার বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে - আদালত বার্তা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

বললেন ডিএমপি কমিশনার বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

বললেন ডিএমপি কমিশনার

বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৮ এপ্রিল ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ সরওয়ার পূর্বাচল ৩০০ ফিট রাস্তা হতে আফতাবনগর পর্যন্ত কুড়িল-রামপুরা রোডের বিকল্প সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ৪ টা তিনি এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, এই বিকল্প সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে জনগণের চলাচলে ব্যাপক সুবিধা হবে। বিশেষ করে কুড়িল-রামপুরা এলাকায় যানজট অনেকাংশে কমে আসবে। সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ সকল সংস্থার সমন্বয়ে যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো.শফিকুল ইসলাম খান মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানসহ ডিএমপি ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে এই বিকল্প সড়ক চালু হলে ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট