1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ নিয়োগের ডোপ টেস্টের সূচি প্রকাশ - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ নিয়োগের ডোপ টেস্টের সূচি প্রকাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ নিয়োগের ডোপ টেস্টের সূচি প্রকাশ
ডেস্ক রিপোর্ট,আদালত বার্তা:৭ মার্চ ২০২৩

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (১৫শ বিজেএস) নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রার্থীদের ডোপ টেস্ট আগামী ১৮ মার্চ রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলানগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে।

আগামী ২০ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উভয় পরীক্ষা সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের যথাযথ স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হতে বলা হয়েছে।

ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে প্রবেশপত্র সঙ্গে আনতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো পরিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে BJS Online Registration System এ log in করে প্রবেশপত্র প্রিন্ট করে নেওয়া যাবে।

গত ২৪ জানুয়ারি পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় ১০৩ জন সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হন। মেধাক্রমে ১০০, ১০১, ১০২ ও ১০৩ তম প্রার্থীর প্রাপ্ত নম্বর একই হওয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১০০ জন প্রার্থীর সঙ্গে অতিরিক্ত তিনজন প্রার্থীসহ মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।

এর আগে গত বছরের ৩০ জুলাই ঢাকার তিনটি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন সাড়ে ৮ হাজার প্রার্থী। এর মধ্যে ৭৫০ জন উত্তীর্ণ হন।

প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা একই বছরের ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৫৬৩ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (১৫শ বিজেএস) নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ সালের মে মাসে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১০০ জন সহকারী জজ নিয়োগের কথা রয়েছে। তবে বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট