শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
আইন পেশায় সফলতার মূলমন্ত্র মেধা, সততা ও পরিশ্রম: নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী হিমালয়ের বিপর্যয়: নেপালের আকস্মিক বন্যা দক্ষিণ এশিয়ার জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ‘ক্যাসকেডিং হ্যাজার্ড’, চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ভাটির দেশগুলো বিচারক-গাড়িচালকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্তের নির্দেশ কাপ্তাই হ্রদে জেলেদের প্রাণরক্ষায় ৬৬ বজ্র নিরোধক নিরাপত্তার নতুন উদ্যোগ, তবে প্রয়োজন আগাম সতর্কবার্তাও বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ নেপালে হঠাৎ প্রলয়ংকরী বন্যা: বৃষ্টি ছাড়াই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কী? জীবনের অমোঘ চক্র: দোলনা থেকে শূন্যতায় ফেরার এক নিখুঁত প্রতিচ্ছবি এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না প্রযুক্তির সুবিধার পাশাপাশি রয়েছে গুরুতর ঝুঁকি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রয়োজন মানবিক বিবেচনা ও বিশেষজ্ঞের পরামর্শ প্রশ্ন করা সাংবাদিকের পেশাগত অধিকার: রাজনৈতিক মতাদর্শ ফৌজদারি অপরাধ নয় বাংলাদেশ কি সত্যিই গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পেরেছে?  রাজনৈতিক বিভাজন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রতিহিংসার রাজনীতির অন্তরালে সংকট—উত্তরণের পথ কোনটি?

বার বার পড়ে যে দাড়াতে জানে জয তারই হয়।

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

বার বার পড়ে গিয়েও যে দাড়াতে জানে জয় তারই হয়।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক,সম্পাদক, আদালত বার্তাঃ২৮ জুন ২০২৫।

শচীন টেন্ডুলকার, যাকে ক্রিকেট ঈশ্বর বলা হয়, তিনি আউট হয়েছেন যতবার, আপনি হয়তো জীবনে ততবার ব্যাটও ধরেননি। কিন্তু তিনিই হয়েছেন বিশ্ব ক্রিকেটের এক নক্ষত্র—কারণ তিনি হার মানেননি। তাই প্রশ্ন নয়, অনুপ্রেরণা খুঁজুন।

মার্ক জুকারবার্গ যখন প্রেমিকাকে হারালেন, তখন তিনি ভেঙে পড়েননি। বরং সেই কষ্টকে রূপ দিলেন এক বিশাল আবিষ্কারে—ফেসবুক। আজ তিনি শুধু একজন টেক উদ্যোক্তা নন, তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। আপনি হলে হয়তো হতাশায় নিজেকে নিঃশেষ করতেন। কিন্তু সফলতার পথ তৈরি হয় এমনই অদ্ভুত ঘটনাগুলো থেকেই।

টমাস আলভা এডিসন, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে ৯৯৯ বার ব্যর্থ হন। কিন্তু তিনি থেমে যাননি। কারণ তিনি জানতেন, একদিন ঠিকই আলো জ্বলবে। যদি এডিসন ব্যর্থতাকে ভয় পেতেন, তাহলে আজ হয়তো পৃথিবী অন্ধকারেই থাকত। অথচ আপনি একটি পরীক্ষায় ফেল করলেই ভাবেন, ‘আমার দ্বারা আর হবে না!’ এটা নয়, নিজেকে জিজ্ঞেস করুন—”আমি আবার চেষ্টা করব তো?”

রাইট ভ্রাতৃদ্বয় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন সাইকেলের গ্যারেজে বসে। হাজারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু একবার সফল হতেই বদলে গেছে মানব সভ্যতার গতি। আকাশে উড়ছে বিমান, উড়ছে মানুষের ইচ্ছাশক্তি। কারণ তারা হার মানেননি। আপনি হয়তো এখনও ভালো করে আকাশে পাখির উড়াও দেখা হয়ে ওঠেনি। কিন্তু তাও দোষ পাখির নয়—দোষ আপনার ইচ্ছার অভাবে।

জীবন কোনো সরলরেখা নয়। এখানে উত্থান আছে, পতন আছে। তবে পতনের পরও যারা উঠে দাঁড়ায়, তারাই জয়ী হয়। ছোটবেলায় আপনি হাঁটতে শেখার সময় বহুবার পড়ে গেছেন। কিন্তু দেয়াল ধরে উঠে দাঁড়িয়েছেন, হাঁটতে শিখেছেন। এখন কেন ভয়?

জীবন এমন এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয়। কখনও সেই পরীক্ষা আসে ব্যর্থতার ছায়ায়, কখনও হতাশার অন্ধকারে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের প্রতিটি সফল মানুষও একসময় ছিলেন অচেনা, উপহাসের পাত্র, কিংবা হার মানা এক সাধারণ মানুষ। পার্থক্য ছিল একটাই—তারা থেমে যাননি।

জীবনের সবচেয়ে বড় সত্য হলো, শুরুটা আপনাকেই করতে হবে। কেউ এসে আপনার হাত ধরে বলবে না, “চলো তুমি পারবে।” আপনাকেই নিজের মনে সেই প্রতিজ্ঞা করতে হবে—”আমি থামব না, যতদিন না জিতি।”

সফলতা কোনো যাদুর গল্প নয়, এটা কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফল। আপনার জন্ম জেতার জন্যই। তাই ব্যর্থতা আসবেই, কিন্তু সেটাই শেষ নয়। নিজেকে বলুন, “হারব না, থামব না, আমিও পারব।” একদিন ঠিকই জিতে যাবেন—কারণ আপনার রক্তে আছে সম্ভাবনা, আর মনে আছে আগুন!

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট