বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

মুজিব শতবর্ষ ফুটবলে চ্যাম্পিয়ন ডা. কামাল এ খান একাদশ

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১১৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ডা. কামাল এ খান একাদশ। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। ফলে খেলা ট্রাইবেকারে গড়ালে ডা. কামাল এ খান একাদশ ৩-১ গোলে এমএ তাহের (পুতু) একাদশকে পরাজিত করে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট ২০২০ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডা. কামাল এ খান একাদশের খেলোয়াড় মো. জমির উদ্দিন। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সিজেকেএস এর সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্যসচিব মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সিজেকেএসের সহ-সভাপতি মো. আবু হাসান সিদ্দিক, সিজেকেএস সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়কারী দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস সহ-সভাপতি একেএম এহছানুল হায়দার চৌধুরী (বাবুল), চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শামশুল আরেফিন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, একেএম আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. জমির উদ্দীন (বুলু), নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে, সিজেকেএসের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদকের পরিবারবর্গ, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার, চট্টগ্রামের ফুটবল প্রশিক্ষক আবু সরওয়ার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট