রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা ও আহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অন্তর্বর্তী আদেশে কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপ ও অভিভাবকের নাম যুক্ত করার পদক্ষেপ নিতে বলা হয়েছে।

একই সঙ্গে এই দুর্ঘটনায় আহতদের দেশে-বিদেশে সরকারি ব্যয়ে যথাযথ ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে আদেশে।   

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

এর আগে ঘটনার অনুসন্ধান, ক্ষতিপূরণ দেওয়া ও ক্ষতিগ্রস্তদের বিদেশে উন্নত চিকিৎসার দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. আনিসুর রহমান রায়হান।

পরে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আমরা চেয়েছিলাম নিহতদের ৫ কোটি টাকা করে এবং আহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া, শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপ ও অভিভাবকের নাম যুক্ত করা এবং প্রত্যেক স্কুলে ফায়ার এক্সটিংগুইশার রাখার বাধ্যতামূলক করা।

পাশাপাশি জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল না করাতে আবেদন করেছিলাম। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নির্দেশনা চেয়েছি। আদালত আদেশ দিয়েছেন। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এ জন্য আদালতের কাছে নিবেদন করেছি। আদালত নিবেদন গ্রহণ করেছেন এবং রুল দিয়েছেন, আদেশ দিয়েছেন।   

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১৬৪ জন।  

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট