শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
দলআইজিপিমত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়।

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৭ এপ্রিল ২০২৩।

রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকেই কালো মেঘে ছেয়ে যায় ঢাকার আকাশ। এর কিছুক্ষণ পরেই হানা দেয় কালবৈশাখী ঝড়।

এদিকে ঢাকার পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগেও আজ সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকাসহ ছয় বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে ঢাকার আকাশ রোদেলা ছিল। বিকালের দিকে মেঘ জমতে থাকে, সাড়ে ৪টার পর মোটামুটি আকাশ কালো মেঘে ঢেকে যায়। এক ঘণ্টা আগেই যেন সন্ধ্যা নামে ঢাকায়। সাড়ে ৫টার কিছু আগে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় ঝড়। তুমুল ঝড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারিদিক। বিকাল সাড়ে ৫টার কিছু পরে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যে ছিল কালবৈশাখীর দাপট, সঙ্গে ছিল বজ্রপাত।

আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় বিকালেও রাজধানীতে গাড়ি চলছিল হেডলাইট জ্বালিয়ে।
ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকেই কালো মেঘে ছেয়ে যায় ঢাকার আকাশ। এর কিছুক্ষণ পরেই হানা দেয় কালবৈশাখী ঝড়।

এদিকে ঢাকার পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগেও আজ সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকাসহ ছয় বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে ঢাকার আকাশ রোদেলা ছিল। বিকালের দিকে মেঘ জমতে থাকে, সাড়ে ৪টার পর মোটামুটি আকাশ কালো মেঘে ঢেকে যায়। এক ঘণ্টা আগেই যেন সন্ধ্যা নামে ঢাকায়। সাড়ে ৫টার কিছু আগে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় ঝড়। তুমুল ঝড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারিদিক। বিকাল সাড়ে ৫টার কিছু পরে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যে ছিল কালবৈশাখীর দাপট, সঙ্গে ছিল বজ্রপাত।

আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় বিকালেও রাজধানীতে গাড়ি চলছিল হেডলাইট জ্বালিয়ে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক, আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমকে জানান, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়ে রাত ৮টার মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে।

এর আগে এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট