1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রায় শুনে উত্তেজিত আসামি, বিচারককে জুতা নিক্ষেপ - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

রায় শুনে উত্তেজিত আসামি, বিচারককে জুতা নিক্ষেপ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

রায় শুনে উত্তেজিত আসামি, বিচারককে জুতা নিক্ষেপ
নিউজ ডেস্ক আদালত বার্তা : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
চট্টগ্রামে অস্ত্র মামলায় রায় শুনে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আসামি।  রোববার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনিরার আদালতে মো. রাজু নামে এক আসামি এই কাণ্ড ঘটান। 
তবে মঙ্গলবার (১৯ আগস্ট) জানাজানি হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

এর আগে, আদালত রাজুকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, নগরীর পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় আসামি মোহাম্মদ রাজুকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলি রাখার দায়ে ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু রায় ঘোষণা শেষ হওয়ামাত্রই আসামি রাজু উত্তেজিত হয়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। 

তিনি আরও বলেন, এজলাসে হট্টগোল তৈরি হয়। সঙ্গে সঙ্গে পুলিশ আসামিকে রাজুকে নিবৃত্ত করে মেট্রো কোর্ট হাজতখানায় নিয়ে যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ডিসেম্বর নগরীর পাহাড়তলী থানার এ কে খান গেইট এলাকা থেকে একটি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হওয়া মামলা তদন্ত শেষে রাজুর বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট