1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শপথ নিলেন নতুন এমপিরা - আদালত বার্তা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

শপথ নিলেন নতুন এমপিরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

শপথ নিলেন নতুন এমপিরা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১০ জানুয়ারি ২০২৪
শপথ নিলেন সংসদ ভবনে নতুন এমপিরা
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন সংসদ ভবনে। বুধবার সকাল ১০.১৫ টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর হয় তার আগেই সংসদ ভবন এলাকায় উপস্থিত হয়েছেন নবনির্বাচিতরা। সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথ পড়ানো হয়।

সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। তাদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এখন শুরু হবে নতুন সরকার গঠনের পর্ব।

নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা, কৌতূহল

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ–২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। যে ২৯৯টি আসনে ভোট হয়েছে, সেগুলোর মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল আটকে আছে। কাজেই আজ বুধবার ২৯৮টি আসনে নির্বাচিত নতুন এমপিদের শপথ পড়ানো হয়।

জাতীয় পার্টির সদস্যরা বুধবার শপথ নেবেন কি না, প্রথম দিকে কিছুটা সংশয় থাকলেও পরে দলটির শপথ নেওয়ার কথা জানায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট