1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট - আদালত বার্তা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট

নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ ৭এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে এক দিনেই সাতটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলগুলো অনুমোদন পায়, এর মধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন ও নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে আরও রয়েছে— ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার্স (সংশোধন)

এদিকে, সংসদে আরও তিনটি বিল উত্থাপন করা হয়েছে যেগুলো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এগুলো হলো— জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষাবিষয়ক বিল।

উত্থাপিত তিনটি বিলের মধ্যে বিরোধী দলের আপত্তি থাকায় ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে। ফলে এসব বিল নিয়ে পরবর্তী অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে।

আর ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা বিল-২০২৬ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, বিরোধী দলের সদস্যরা যাতে বিলগুলো গভীরভাবে পর্যালোচনা করতে পারেন, সেজন্যই এগুলো এখন উত্থাপন করা হয়েছে। আগামীকালের সেশনে এসব বিল নিয়ে আলোচনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট