শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
আইন পেশায় সফলতার মূলমন্ত্র মেধা, সততা ও পরিশ্রম: নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী হিমালয়ের বিপর্যয়: নেপালের আকস্মিক বন্যা দক্ষিণ এশিয়ার জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ‘ক্যাসকেডিং হ্যাজার্ড’, চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ভাটির দেশগুলো বিচারক-গাড়িচালকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্তের নির্দেশ কাপ্তাই হ্রদে জেলেদের প্রাণরক্ষায় ৬৬ বজ্র নিরোধক নিরাপত্তার নতুন উদ্যোগ, তবে প্রয়োজন আগাম সতর্কবার্তাও বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ নেপালে হঠাৎ প্রলয়ংকরী বন্যা: বৃষ্টি ছাড়াই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কী? জীবনের অমোঘ চক্র: দোলনা থেকে শূন্যতায় ফেরার এক নিখুঁত প্রতিচ্ছবি এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না প্রযুক্তির সুবিধার পাশাপাশি রয়েছে গুরুতর ঝুঁকি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রয়োজন মানবিক বিবেচনা ও বিশেষজ্ঞের পরামর্শ প্রশ্ন করা সাংবাদিকের পেশাগত অধিকার: রাজনৈতিক মতাদর্শ ফৌজদারি অপরাধ নয় বাংলাদেশ কি সত্যিই গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পেরেছে?  রাজনৈতিক বিভাজন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রতিহিংসার রাজনীতির অন্তরালে সংকট—উত্তরণের পথ কোনটি?

সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করলেন !

  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করলেন !

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ ৯জুন ২০২৫

সময়—এই ছোট্ট শব্দটির গুরুত্ব বোঝা যায় তখন, যখন তা ফুরিয়ে যায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, তা প্রতিনিয়ত চলে চলে যায়, আর আমাদের ফেলে রেখে যায় চরম অনুশোচনার অতলে। সময়ের অপচয় আসলে জীবনের সর্বনাশ ডেকে আনে—যার প্রভাব পড়ে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে, এমনকি জীবনের স্বপ্নগুলোতেও।

শৈশব ও কৈশোরকাল হলো স্বপ্ন গড়ার উপযুক্ত সময়। কিন্তু অনেকেই এই সময়টাকে হেলাফেলার চোখে দেখে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অলসতা আর অসচেতনতার কারণে আমরা প্রতিদিন কিছু কিছু সময় হারাই—অথচ বুঝতে পারি না, এই হারানো মুহূর্তগুলোই একদিন আমাদের জন্য কান্নার কারণ হবে। পরীক্ষার আগের রাতে হঠাৎ করে বই খুলে দেখা, “আরেকটু পরে পড়বো” বলে সময় ন*ষ্ট করা—এসব আমাদের অভ্যাসে পরিণত হয়। এর ফলশ্রুতিতে আমরা স্বপ্ন দেখা ভুলে যাই, লক্ষ্য হারিয়ে ফেলি, জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ি।

যখন সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সময় ন*ষ্টকারী ব্যক্তি একা দাঁড়িয়ে থাকে—কান্নাভেজা চোখে, অনুশোচনায় ভরা হৃদয়ে। কেউ তখন তার পাশে থাকে না, কারণ সমাজ ব্যর্থতাকে সহজে ক্ষমা করে না। অতীতে ফিরে যেতে চাইলেও আর কোনো পথ খোলা থাকে না। যে বন্ধু একদিন মোবাইলে গেম খেলত, আজ সে চাকরি করে বিদেশে। আর যে সময় নিয়ে গড়িমসি করেছিল, সে তখন বেকার, হতাশ, আত্মবিশ্বাসহীন একজন মানুষে পরিণত হয়।

সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না —এটাই বাস্তবতা। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই আমাদের দায়িত্ব। একটু একটু করে সময়কে কাজে লাগালে, একদিন তা হয়ে উঠবে সফলতার সিঁড়ি। অন্যথায়, এই অপচয় হবে ভবিষ্যতের কান্না, বঞ্চনা ও বেদনার কারণ।
আজ যদি আপনি সময়কে অপচয় করেন, কাল সময় আপনাকে অপমান করবে। মনে রাখবেন, সময়ের প্রতি অবহেলা মানেই নিজের ভবিষ্যতকে ধ্বং’সের দিকে ঠেলে দেওয়া। আর তখন অনুশোচনা করলেও তা শুধু বেদনার গল্প হয়ে থাকবে—যার কোনো সমাধান নেই, শুধু দীর্ঘশ্বাস আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট