শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হচ্ছে’

  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৩ বার পড়া হয়েছে

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হচ্ছে’

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৮ ফেব্রুয়ারি ২০২৪
‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হচ্ছে’
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সারাদেশের সাংবাদিকদের নিয়ে একত্রে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হচ্ছে। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাও ন্যূনতম স্নাতক নির্ধারণ করে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। তবে যাদের অভিজ্ঞতা ন্যূনতম পাঁচবছর বা তদূর্ধ্ব বা তাদের জন্য এটা শিথিলযোগ্য।’

জামালপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’—শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সার্কিট হাউসের কনফারেন্স রুমে প্রেস কাউন্সিলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের নানা সমস্যার কথা জানি। বঙ্গবন্ধু যখন প্রেস কাউন্সিল গঠন করেন, তখন থেকেই উদ্দেশ্য ছিল এটি সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করবে এবং সাংবাদিকদের দুঃখ-কষ্টের কথা ভাববে। সে লক্ষ্যে প্রেস কাউন্সিল যথেষ্ট কাজ করছে। তবে প্রেস কাউন্সিলের ক্ষমতাটা কোথায়?

সাংবাদিকদের মানোন্নয়ন এবং হলুদ সাংবাদিকতা প্রতিরোধে তিনি পত্রিকার মালিক-কর্তৃপক্ষ ও সাংবাদিক সংগঠনের নেতাদের এগিয়ে আসার তাগিদ দেন।

সভায় অন্যদের মধ্যে প্রধান আলোচক ছিলেন প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট