বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

সুপ্রীম কোর্ট সচিবালয়ে ই-নথি ব্যবস্থাপনা চালু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

সুপ্রীম কোর্ট সচিবালয়ে ই-নথি ব্যবস্থাপনা চালু

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৮ ডিসেম্বর, ২০২৫

সুপ্রীম কোর্ট সচিবালয়ের অফিসিয়াল কাজে ই-নথি (Electronic File Management System) ব্যবস্থাপনা চালু করা হয়েছে। গত ১২ ডিসেম্বর নব-প্রতিষ্ঠিত সুপ্রীম কোর্ট সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে এই আধুনিক ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রীম কোর্ট সচিবালয়ের সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা (সিভিল জজ) মীর মাশহুর আহমেদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, এর মাধ্যমে সরকারের অন্যান্য বিভাগ এবং সুপ্রীম কোর্ট সচিবালয়ের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম আরও সমন্বিত ও দ্রুততর হবে। এখন থেকে সুপ্রীম কোর্ট সচিবালয়ের যাবতীয় দাপ্তরিক কাজ ই-নথি ব্যবস্থাপনার আওতায় সম্পন্ন করা হবে।

ই-নথি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়িত হলে ফাইল ব্যবস্থাপনায় সময় অপচয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে নথির অবস্থান ও অগ্রগতি সহজেই ট্র্যাক করা যাবে। ফাইল সংরক্ষণে জায়গা সংকট নিরসন, নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাস এবং আন্তঃশাখা সমন্বয় ও অনুমোদন প্রক্রিয়া সহজতর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট