1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর ৫০০ করার সুপারিশ - আদালত বার্তা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর ৫০০ করার সুপারিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

জাতীয়
স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর ৫০০ করার সুপারিশ

১৬ জানুয়ারি ২০২৫
স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর ৫০০ করার সুপারিশ
জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর ১ শতাংশ বাদ দিয়ে ৫০০ করার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের এমন সুপারিশ করেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নয় পৃষ্ঠার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে।

সুপারিশমালার তিন নম্বর পাতায় দুই নম্বর পয়েন্টে ‘সুস্থ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন’ বিষয়ের দুই দশমিক এক নম্বরে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়ে লেখা রয়েছে।
আর এই যোগ্যতা-অযোগ্যতার ‘ঝ’ পয়েন্টে বলা হয়েছে, ‘স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১% শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে ৫০০ ভোটারের সম্মতি ক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপনের বিধান করা।’
এছাড়া জাতীয় অথবা স্থানীয় সরকার যেকোনো নির্বাচনে ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট