মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
হাইকোর্টের ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি। অতিরিক্ত দামের কারনে মার্কিন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি স্থগিত ই-গভর্নেন্স ও প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদার হতে চায় এস্তোনিয়া: নেওয়া হবে আইটি ও স্বাস্থ্য খাতের দক্ষ জনশক্তি মেট্রোরেল লাইন-৬: সেফটি অডিট কমিটির সুপারিশ ও হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নে ডিএমটিসিএলের বিস্তৃত পদক্ষেপ পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালু নিরাপদ খাদ্য কেনাকাটায় উপভোক্তার সচেতনতায় আইন, বাস্তবতা ও নাগরিক দায়িত্ব মোবাইল ব্যাংকিংয়ে জরুরি প্রয়োজনে মিলবে সুদমুক্ত ৫ হাজার টাকা ঋণ ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা

হাইকোর্টের ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

হাইকোর্টের ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১১ আগষ্ট ২০২৬
হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গত সোমবার (১০ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশনার পর সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও বেঞ্চসমূহের বিচারিক এখতিয়ার প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্ট বিভাগের মোট ৯৩ জন বিচারপতি নিয়ে বেঞ্চগুলো পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে দ্বৈত ও একক মিলিয়ে মোট ৫৫টি বেঞ্চ রয়েছে।
আদেশে দেখা যায়, পুনর্গঠিত বেঞ্চগুলোর মধ্যে ১০টি ফৌজদারি মোশন (আবেদন), ৬টি রিট মোশন এবং ৫টি ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) বেঞ্চ রয়েছে।
এরমধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চটিকে বিশেষ এখতিয়ার দেওয়া হয়েছে।
এই বেঞ্চটি শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশন (ডেথ রেফারেন্স) সংক্রান্ত রুল, আবেদন গ্রহণ ও শুনানি করবেন।
দেশের উচ্চ আদালতে বিচারপ্রার্থীদের জট কমাতে এবং বিচারিক কার্যক্রমে গতি আনতে নিয়মিত বিরতিতে প্রধান বিচারপতি বেঞ্চ পুনর্গঠন করে থাকেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই নতুন বিন্যাসে আদালত বসেছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট