1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ শুরু ২০ আগস্ট - আদালত বার্তা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক।

বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ শুরু ২০ আগস্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৮৩ বার পড়া হয়েছে

 বাংলাদেশ বার কাউন্সিল
অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ শুরু ২০ আগস্ট।
মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ১০ আগস্ট, ২০২৩
বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বার কাউন্সিলের উপ-সচিব মো. আফজাল উর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

যেসকল প্রার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ (পাঁচ বছর) ইতোমধ্যে শেষ হয়েছে অথবা আগামী ২০ সেপ্টেম্বর তারিখে শেষ হবে তাদেরকে শীঘ্রই বার কাউন্সিলের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে আসন্ন এনরোলমেন্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণের বিস্তারিত ও পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ এবং এই সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট