বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ

হেফাজতের ডাকে জনসমূদ্র : দূতাবাস বন্ধে ২৪ ঘন্টার আলটিমেটাম

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ১১৭৮ বার পড়া হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা থেকে হেফাজত নেতা-কর্মীরা পল্টনের বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ শুরু করে। এর আগে ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে তারা এখানে জড়ো হতে শুরু করে।

বেলা ১০টার আগেই বায়তুল মোকাররম ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এতে বিজয়নগর, প্রেস ক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক বন্ধ করে দেয়া হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফ্রান্স দূতাবাস ঘেরাও করার লক্ষ্যে দুপুর পৌনে ১টার দিকে বায়তুল মোকাররম থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শান্তিনগর মোড়ের দিকে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে হেফাজতের নেতারা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এতে নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বায়লাদেশ এর মহা-সচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সমাবেশে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এরপর মুনাজাতের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট