বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

আগামীতে শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

  • প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৭০৭ বার পড়া হয়েছে

আগামীতে শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

ডেস্ক নিউজ, আদালত বার্তাঃ ২১ জানুয়ারি ২০২৩।

সোমবার (৯ জানিয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত। এখন নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা সোডাউন দিয়ে মনোনয়ন জমা দেন। অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়ার নেই তাহলে জিতে লাভ কি? এই চিন্তা-ভাবনা কিভাবে বাস্তবায়ন করবো আমায় আইসিটি বিভাগ সেটির একটি প্রেজেন্টেশন দিয়েছে। মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়-সেটি বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী কমিশন সভায় অনলাইন মনোনয়ন সাবমিশন বাস্তবায়ন করা যসয় কি-না তা নিয়ে আলোচনা করবো। কমিশনে সিদ্ধান্ত হলে এটিকে বাস্তবায়ন করবো। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেবো। চ্যালেঞ্জ কি ধরণের তা দেখবো। আমরা চিন্তা করি, সুন্দর জিনিস সবাই একসেপ্ট করবে।
প্লার্টফর্ম রেডি হওয়ার পর প্রথমে ছোট ছোট নির্বাচনে পাইলট হিসেবে শুরু করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হবে। এগুলোতে সফল হলে জাতীয় নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews