রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে!

আগামী ১০ জানুয়ারি মরহুম মোহাম্মদ মফিজুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হতে যাচ্ছে

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

আগামী ১০ জানুয়ারি মরহুম মোহাম্মদ মফিজুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হতে যাচ্ছে

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৮ জানুয়ারি ২০২৫

ঢাকাস্থ কক্সবাজার সমিতি এবং ঢাকা সরকারি সংগীত কলেজের যৌথ আয়োজনে কক্সবাজার সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী এবং ঢাকা সরকারি সংগীত কলেজের নজরুল সংগীত বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মরহুম মোহাম্মদ মফিজুর রহমান স্মরণে আগাামী ১০ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার,সময় বিকেল ৩টা সরকারি সংগীত কলেজ মিলনায়তন, আগারগাঁও, ঢাকায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকাস্থ কক্সবাজারবাসীদের এ আয়োজনে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো জানিয়েছেন।

মরহুম মোহাম্মদ মফিজুর রহমান: জীবন ও কৃতিত্ব

বিশিষ্ট সংগীতশিল্পী মোহাম্মদ মফিজুর রহমান (৫১) গত ৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মরহুম মফিজুর রহমানের জন্ম ১৯৭৩ সালের ৪ জানুয়ারি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলি গ্রামে। বরইতলি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। নজরুল সংগীত চর্চায় নিবেদিতপ্রাণ মফিজুর রহমান অল্প সময়েই দেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থান করে নেন।

তার অমায়িক ব্যবহার, সুরের প্রতি নিবেদন ও ভালোবাসার বন্ধন তাকে সবার প্রিয় করে তুলেছিল। তিনি শুধু সংগীত জগতের একজন প্রতিভাবান শিল্পীই নন, বরং ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও তার অবদান ছিল অনন্য।

তার অকাল মৃত্যুতে কক্সবাজারবাসী এবং দেশের সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকাস্থ কক্সবাজার সমিতি।

প্রিয় এই সংগীতশিল্পীর স্মরণে আয়োজিত শোকসভায়  সবাইকে অংশ নিয়ে  তার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য ঢাকাস্থ কক্সবাজার সমিতির সবাইকে আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট