মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

আদালত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি’—বিচারব্যবস্থা নিয়ে সাদ্দাম হোসেনের তীব্র সমালোচনা

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

আদালত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি’—বিচারব্যবস্থা নিয়ে সাদ্দাম হোসেনের তীব্র সমালোচনা
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১ জুলাই ২০২৬
দেশের বর্তমান বিচারব্যবস্থা ও আদালতের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বিচারিক প্রক্রিয়াকে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ এবং আদালতকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে অভিহিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন।
সাম্প্রতিক এক বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, “আদালত মনে হয় এখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দায়িত্ব নিয়েছে। তারা শুধু সরকারের নির্ধারিত সিদ্ধান্ত বাস্তবায়ন করে। দেশকে ক্যাঙ্গারু কোর্টের ট্রায়ালে পরিণত করা হয়েছে—যে দৃশ্য দেখে হয়তো ক্যাঙ্গারুও লজ্জা পাবে।”
তার এই বক্তব্য মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রমকে কেন্দ্র করে এসেছে। ছাত্রলীগ দীর্ঘদিন ধরেই এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একপাক্ষিক বলে দাবি করে আসছে।
সাদ্দাম হোসেন আরও অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার ভাষ্য অনুযায়ী, আইনি মানদণ্ড উপেক্ষা করে প্রতিহিংসামূলক উদ্দেশ্যে ‘প্রহসনমূলক’ বিচার পরিচালিত হচ্ছে, যা বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন করছে।
এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বিচারিক প্রক্রিয়ার বিরুদ্ধে আইনগত লড়াইয়ের পাশাপাশি রাজপথেও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট