বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে জোর, দ্রুত অবকাঠামো উন্নয়নের নির্দেশনা

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে জোর, দ্রুত অবকাঠামো উন্নয়নের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক,আদালত বার্তাঃ
ঢাকা, ৮ জুলাই ২০২৬
দেশব্যাপী বিচারিক কার্যক্রমের ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় বিদ্যমান আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ এবং পুনর্বিন্যাসের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ৮ জুলাই এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পরিকল্পনা ইউনিট এর আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) মোহাম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক পত্র মাধ্যমে দায়রা জাজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কে নিজ নিজ এলাকার আদালত ভবনের ধারণ ক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সম্প্রসারণ পরিকল্পনা প্রদানের জন্য আবেদন করা হয়েছে।
দাপ্তরিক পত্রের মাধ্যমে বলা হয়, সাম্প্রতিক সময়ে সারাদেশে প্রায় ৩৭৬টি নতুন আদালত ও বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তবে বিদ্যমান অবকাঠামোতে স্থান সংকুলান না হওয়ায় এসব আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। ফলে বিচারপ্রার্থী জনগণের সেবাদানে বিঘ্ন ঘটছে এবং প্রশাসনিক চাপ বাড়ছে।
এ প্রেক্ষাপটে নতুন আদালত ভবন নির্মাণের দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি সমাধান হিসেবে বিদ্যমান আদালত ভবনগুলোতে উর্ধ্বমুখী সম্প্রসারণ (vertical expansion) অথবা পুনর্বিন্যাসের মাধ্যমে অতিরিক্ত এজলাস ও বিচারকদের জন্য প্রয়োজনীয় খাসকক্ষ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
দাপ্তরিক পত্রে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ এলাকার আদালত ভবনের ধারণক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সম্প্রসারণ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ সংক্রান্ত প্রস্তাব গণপূর্ত বিভাগ দ্বারা প্রস্তুত করে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ইউনিটে পাঠাতে বলা হয়েছে।
প্রস্তাবগুলো দ্রুত প্রেরণের জন্য ইমেইল মাধ্যমও ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন কার্যক্রম শুরু করা সম্ভব হয়। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মামলার জট কমাতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে বিচারপ্রার্থীদের জন্য আরও কার্যকর ও দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
সরকারের এই পদক্ষেপকে বিচার ব্যবস্থার আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট