শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত? স্টেশনের নীরব মৃত্যু: বুবি হত্যাকাণ্ডে উন্মোচিত প্রান্তিক জীবনের নিরাপত্তাহীনতা হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকীতে আইনজীবীদের শ্রদ্ধা কারাগারে বাড়ছে বন্দি মৃত্যু: চিকিৎসক-অ্যাম্বুলেন্স সংকটে সময়মতো মিলছে না জরুরি চিকিৎসা আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে জোর, দ্রুত অবকাঠামো উন্নয়নের নির্দেশনা উচ্চ আদালতের আদেশ অমান্য করে আবারও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখালো আদালত মামলার ডকেট সংরক্ষণে নতুন নীতিমালা: কোর্ট পুলিশের হাতে যাচ্ছে দায়িত্ব

আবহাওয়া অফিস খবর দিল তিন দিন তাপমাত্রা বাড়বে। অর্থাৎ এই দিনগুলোতে শীতের মাত্রা কমবে। তবে ফের মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহ আসতে পারে।

  • প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৭ বার পড়া হয়েছে
  • মাঘের শীতে যখন জবুথবু তখন তাপমাত্রা বাড়ার খবর দিল আবহাওয়া অফিস। তারা বলছে, তিন দিন তাপমাত্রা বাড়বে। অর্থাৎ এই দিনগুলোতে শীতের মাত্রা কমবে। তবে ফের মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহ আসতে পারে। আর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বিদায় নিতে পারে শীত।
    রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ জেবুন নেসা ঢাকা টাইমসকে এসব তথ্য জানান। এই আবহাওয়াবিদ বলেন, ‘রংপুর বিভাগের কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।’
    ‘এছাড়া তেমন কোনো এলাকায় বর্তমানে শৈত্যপ্রবাহ নেই। আগামী ৭২ ঘণ্টায় (তিন দিন) সারাদেশে দিনে এবং রাতে তাপমাত্রা বৃদ্ধিপাবে। তাছাড়া আমাদের দেশের ক্লাইমেট (জলবায়ু) অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীত বিদায় নেবে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে শৈত্যপ্রবাহের পূর্বাভাসে জানানো হয়, নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সেই সঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews