1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আরও একটি ঘূর্ণিঝড়, আগামী সপ্তাহে তৈরি হতে পারে - আদালত বার্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে দশ লাখে ২২ জন বিচারক, ২৬ লাখ মামলা বিচারাধীন একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না

আরও একটি ঘূর্ণিঝড়, আগামী সপ্তাহে তৈরি হতে পারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

আরও একটি ঘূর্ণিঝড়, আগামী সপ্তাহে তৈরি হতে পারে
ডেস্ক নিউজ আদালত বার্তা :২ মে ২০২৩।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে আসছে আরও একটি ঘূর্ণিঝড়, আগামী সপ্তাহে তৈরি হতে পারে নিম্নচাপ ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মোখা’ শেষ হতেই আবারও আরেকটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৫ জুন) দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপরেই তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে বলে আশঙ্কা। শুক্রবার (০২ জুন) এমন অশনি সংকেট দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
এরআগে, চলতি বছরের ১৪ মে বাংলাদেশ ও মিয়ানমারের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় মোখা। ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিমি। সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ২১০ কিমি। মোখা বিদায় নেওয়ার এক মাসও হয়নি। এর মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হল।
আবহাওয়াবিজ্ঞানী উমাশঙ্কর দাস জানিয়েছেন, আগামী ৫ জুন দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায়, অর্থাৎ ৭ জুন নিম্নচাপ তৈরি হতে পারে। তারপরই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
মৌসম ভবনের আরও এক বিজ্ঞানী ডি শিবানন্দ পাই জানিয়েছেন, আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাবে না, এটা আদৌ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না। আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিবিধি কী হবে, তা এখনই স্পষ্ট করে কিছু জানা যায়নি। নিম্নচাপ তৈরির পরই এ ব্যাপারে ছবিটা আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট