রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।

ঈদের পর শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

ঈদের পর শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক আদালত : ২৪ মে ২০২৪
ঈদুল আজহার পর থেকে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শুক্রবার (২৪ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে যোগাযোগ উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, আমাদের তো আসলে শিখনফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্মদিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী। যেহেতু আমাদের অনেকগুলো পড়া পড়াতে পারেনি, সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে। তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া। সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজহার পরবর্তী সময়ে তখন হয়তো সেটা থাকবে না৷

তিনি বলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ আছে এবং বন্যা এবং অন্যান্য অনেকগুলো চ্যালেঞ্জ যদি হয় তখন সে সময় কিন্তু স্কুল বন্ধ থাকবে। তখন বন্ধ থাকলে শিখনফল অর্জনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। শনিবার খোলা রাখাটা প্রত্যাশিত নয়। যেহেতু কিছু দিন নষ্ট হয়েছে। আমরা আশা করছি যে সেটা থাকবে
২০২৬ সালে এসএসসি পরীক্ষা এখনকার নিয়মে হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত মতামত আসেনি, মতামত এলে নতুন মূল্যায়ন নিয়ে কারিকুলাম চূড়ান্ত করা হবে।

শিক্ষার সঙ্গে শিল্প ও অর্থনীতির সম্পর্ক সাধনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘রাজনৈতিক অঙ্গীকার থেকে বলছি, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। এডুকেশনের সঙ্গে ইন্ডাস্ট্রি ও ইকোনমির মাধ্যমে আমরা এমপ্লয়মেন্টের দিকে যাব।

মন্ত্রী বলেন, বর্তমান শিক্ষার্থীরা কীভাবে কর্মজীবনে সফলতা পাবে, কীভাবে তারা নিজেদের ভবিষ্যত গড়বে, কীভাবে তারা অভিজ্ঞতা সঞ্চয় করবে- এই বিষয়ে অ্যালামনাইদের একটা গুরু দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের সফট স্কিল নেওয়ার ক্ষেত্রে নানাভাবে উৎসাহিত করতে হবে, যোগাযোগ সক্ষমতায় উন্নত করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট