সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Title :
আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

কি খেলে ওষুধ ছাড়াই দ্রুত কমবে গ্যাসের ব্যথা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে

কী খেলে ওষুধ ছাড়াই দ্রুত কমবে গ্যাসের ব্যথা
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৯ জুন ২০২৩

কী খেলে ওষুধ ছাড়াই দ্রুত কমবে গ্যাসের ব্যাথা।
ধীরে ধীরে গ্যাস-অম্বলের সমস্যা দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠছে। হবে না-ই বা কেন! অতিরিক্ত তেলেভাজা খাবার, আবার সময় মতো খাবার না খাওয়া, যার ফলে মাঝেমাঝেই গ্যাসের ব্যথায় ছটফট করতে হয়। আর তখন ব্যথা কমাতে অনেকেই ভরসা রাখেন ওষুধের উপরে।

তবে ব্যথানাশক এই ওষুধ বেশি খাওয়া যে ঠিক নয়, তা বারবারই বলেন চিকিৎসকেরা। বরং ব্যথা কমাতে কয়েকটি খাবারের উপর রাখতে পারেন বলে জানানো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন।

টক দই: হজমের গোলমাল ঠেকাতে দই উপকারী। গ্যাসের সমস্যাও নিমেষে কমিয়ে দিতে পারে টক দই। গ্যাসের ব্যথা শুরু হলে দইয়ের সঙ্গে জিরার গুঁড়ো, অল্প বিটনুন, পানি মিশিয়ে স্মুদির মতো একটি পানীয় বানিয়ে খেতে পারেন। সুস্থ হবেন দ্রুত।

মৌরি: পেট ঠান্ডা রাখতে মৌরি ভেজানো পানি খান অনেকেই। তবে গ্যাসের ব্যথা কমাতেই মৌরি কার্যকর। মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে, যা পেটে জমে থাকা গ্যাস শুষে নিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও মৌরি খেতে পারেন। উপকার পাবেন।

লবঙ্গ: গ্যাসের সমস্যা কমানোর আরও একটি উপায় হতে পারে লবঙ্গ। সর্দি-কাশি, ঠান্ডা লাগায় লবঙ্গ খুবই উপকারী। কিন্তু গ্যাসের ব্যথা কমাতেও এর জুড়ি মেলা ভার। লবঙ্গে থাকা স্বাস্থ্যকর উপাদান পেটের স্বাস্থ্য ভাল রাখে। হজম ভাল করে। অম্বল হলেও মুখে রাখতে পারেন ২-৩টি লবঙ্গ। সুফল পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট