1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।  - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৫ জানুয়ারি ২০২৫
ছাত্র আন্দোলনকালে কিশোরগঞ্জে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরগঞ্জ থানায় মঙ্গলবার বিকেলে মামলাটি করেন গুলিতে আহত তহমুল ইসলাম (২৭)। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনকে আসামী করা হয়েছে।

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা ও হতাহতের ঘটনায় এই প্রথম কোনো মামলায় আসামি হলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি মামলার ৩ নম্বর আসামি। ১ নম্বর আসামি শেখ হাসিনা; ২ নম্বরে রয়েছে শেখ রেহানার নাম।

আবদুল হামিদের নামের বানান আ. হামিদ (৮০) লেখা হয়েছে। পিতার নাম মো. তায়েব উদ্দিন ও সাং মিঠামইনের কামালপুর উল্লেখ করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বাদী তহমুল ইসলাম কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে। তহমুল জানিয়েছেন, তিনি বিএনপির একজন কর্মী। আন্দোলনের সময় তিনি আহত হন।

গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র–জনতার মিছিলে অংশ নিয়ে গুলিতে আহত হন তহমুল।


এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তহমুল। ছাত্র–জনতার আন্দোলনে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা করেছেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় ১১টি মামলাসহ জেলায় অর্ধশত মামলা হয়েছে। এসব মামলায় চার হাজার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট