1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ - আদালত বার্তা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ
নিউজ ডেস্ক আদালত বার্তা : নভেম্বর ২৯, ২০২৩

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন দেখতে চাই। বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশা করি গণতান্ত্রিক গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।

এ সময় তিনি কোনো প্রশ্ন নিতে চান না বলেও মন্তব্য করেন। তবে সাংবাদিকরা ভোটের পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হোয়াইটলি শুধু ধন্যবাদ জানিয়ে বের হয়ে যান।

বিকেল তিনটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে হোয়াইটলির সঙ্গে সাত দেশের রাষ্ট্রদূত, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গেল ২২ নভেম্বর ই-মেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি কাজী হাবিবুল আউয়ালের কাছে যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন। তবে তিনি ২৭ নভেম্বর বিকেল তিনটায় সময় চাইলেও সিইসি তাকে ২৯ নভেম্বর বিকেল ৩টায় সময় দেওয়া হয়।

সিইসিকে তিনি লিখেছিলেন, সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরো বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। মতবিনিময়ের জন্য আপনার সম্মতি পেতে আমি উন্মুখ হয়ে আছি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচন মাঠ পরিদর্শনে নির্বাচন কমিশনাররা জেলা জেলায় সফররত থাকায় ইইউ-এর চাহিদা মতো সময় না দিয়ে দুদিন পরে বৈঠকের জন্য আসতে বলা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম পাঠাবে, এতে দুজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট