বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা মাহফুজা খানম।

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা মাহফুজা খানম।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৩ আগস্ট ২০২৫

বাংলার সুর্যসন্তান মাহফুজা খানমের মরদেহ আজ ১৩ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২ টায় ডাকসু প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে । বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
১২ আগস্ট মঙ্গলবার দুপুরের দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৯ বৎসর।

নারীনেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ( ডাকসু) প্রথম এবং একমাত্র নারী ভিপি। কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন তিনি। শিক্ষায় অসামান্য অবদানের জন্য তিনি ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন।

তিনি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সহধর্মিণী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট