চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৭ অক্টোবর ২০২৬
চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি
প্রেক্ষাপট:
The State Acquisition and Tenancy Act, 1950 (SAT Act)-এর ধারা ১৪৪ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক জরিপ কার্যক্রম শেষে সর্বশেষ খতিয়ান চূড়ান্ত মুদ্রিত ও প্রকাশিত হয়। পরবর্তীতে উদ্ভূত করণিক ভুল এবং প্রতারণামূলক অন্তর্ভুক্তি দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে আইন ও বিধির আওতায় ক্ষমতা প্রদান করা হলেও মাঠ পর্যায়ে ধারণার অস্পষ্টতার কারণে কাঙ্ক্ষিত নাগরিক সেবা ব্যাহত হচ্ছিল। এই প্রেক্ষাপটে মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্পষ্ট ধারণা ও কাজের সমরূপতা নিশ্চিত করতে এ পরিপত্র জারি করা হয়।
১. SAT Act, 1950 এর ধারা ১৪৩: কালেক্টরের পক্ষে ক্ষমতা অনুযায়ী রাজস্ব অফিসার (সহকারী কমিশনার (ভূমি)) করণিক ভুল সংশোধন ও রেকর্ড হালনাগাদ করবেন।
২. SAT Act, 1950 এর ধারা ১৪৯(৪): ভূমি আপিল বোর্ড (Board of Land Administration) যেকোনো সময় চূড়ান্ত প্রকাশিত খতিয়ানের যথার্থ ভুল (Bona fide Mistake) সংশোধনের আদেশ দিতে পারে।
৩. The Tenancy Rules, 1955 এর বিধি ২৩(৩) ও ২৩(৪): রাজস্ব অফিসারকে যথাক্রমে স্পষ্ট করণিক ভুল সংশোধন এবং প্রতারণামূলক লিখন বা ভুক্তি (Fraudulent Entry) কর্তন/সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে।
ক. করণিক ভুল (Clerical Mistake):
খ. প্রতারণামূলক অন্তর্ভুক্তি (Fraudulent Entry):
গ. যথার্থ ভুল বা প্রকৃত ভুল (Bona fide Mistake):
|
ধাপ/বিষয় |
নির্ধারিত কার্যপদ্ধতি ও সময়সীমা |
|---|---|
|
১. আবেদন দাখিল ও রেজিস্ট্রি |
আবেদনকারী জাতীয় পরিচয়পত্র ও প্রমাণকসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করবেন। আবেদন প্রাপ্তির দিনেই মিস কেস রেজিস্ট্রারে তালিকাভুক্ত করে আবেদনকারীকে মামলা নম্বরসহ প্রাপ্তিস্বীকার পত্র দিতে হবে। |
|
২. প্রাথমিক তদন্ত ও শুনানি |
আবেদন প্রাপ্তির ০৭ কার্যদিবসের মধ্যে ইউনিয়ন/পৌর ভূমি সহকারী কর্মকর্তা বা কানুনগো/সার্ভেয়ারকে দিয়ে তদন্ত করাবেন। সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ প্রদানপূর্বক প্রকাশ্য শুনানি গ্রহণ করা হবে। |
|
৩. মামলা নিষ্পত্তির সময়সীমা |
মিস কেসটি অনধিক ৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। |
|
৪. আদেশের অনুলিপি প্রদান |
আদেশ অনুমোদিত বা নামঞ্জুর যাই হোক, আদেশের অনুলিপি ০৭ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে সরবরাহ করতে হবে। |
|
৫. আপিল ও রিভিশনের বিধান |
* আদেশ দ্বারা সংক্ষুব্ধ পক্ষ ৩০ কার্যদিবসের মধ্যে কালেক্টরের (ডিসি) নিকট SAT Act-এর ১৫০ ধারা অনুযায়ী রিভিউ বা ১৪৯(১) ধারা অনুযায়ী রিভিশন করতে পারবেন।* সহকারী কমিশনার (ভূমি) আদেশের পর ৩০ কার্যদিবস পর্যন্ত রেকর্ড সংশোধন না করে অপেক্ষা করবেন; এর মধ্যে রিভিশন হলে উচ্চ আদালতের আদেশ না আসা পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখবেন। |
|
৬. রেকর্ড সংশোধন ও বাস্তবায়ন |
আদেশ বহাল থাকলে বা রিভিউ/রিভিশন না হলে এসি (ল্যান্ড) নিজ হাতে মূল খতিয়ান বইতে মিস কেস নম্বরসহ সংশোধন করে স্বাক্ষর ও সিলমোহর দেবেন। পরবর্তী ০৭ কার্যদিবসের মধ্যে রেকর্ড রুম ও ইউনিয়ন ভূমি অফিসের কপিতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। |
১. স্বত্ব স্বার্থের বিরোধ (Title Dispute): সংশোধনের ফলে যদি কারও স্বত্ব বা পরিমাণের প্রকৃত হ্রাস-বৃদ্ধি ঘটে কিংবা দেওয়ানি বিরোধ পরিলক্ষিত হয়, তবে সহকারী কমিশনার (ভূমি) উক্ত বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন না। এটি সরাসরি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত।
২. ভূমি আপিল বোর্ডের এখতিয়ার: ধারা ১৪৯(৪) অনুযায়ী 'যথার্থ ভুল' সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কেবল ভূমি আপিল বোর্ডের। এসি (ল্যান্ড) নিজে সিদ্ধান্ত না দিয়ে মিস কেস নথিসহ প্রস্তাব কালেক্টরের মাধ্যমে ভূমি আপিল বোর্ডে পাঠাবেন।
৩. ঘ
ষা-মাজা/ওভাররাইটিং: প্রতারণামূলক ঘষা-মাজা নজরে এলে মিস কেস চালু ও শুনানি শেষে মতামতসহ নথি সরাসরি কালেক্টরের (ডিসি) নিকট সিদ্ধান্তের জন্য পাঠাতে হবে।
৪. সরকারি ফি: বিধি অনুযায়ী নির্ধারিত কোর্ট ফি, নোটিশ জারি ফি ও খতিয়ান সরবরাহ ফি ডিসিআর-এর মাধ্যমে আদায় করতে হবে। তবে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি জমির সংশোধনে কোনো কোর্ট ফি প্রযোজ্য হবে না।