সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব দেন।

  • প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব দেন।

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৬ ডিসেম্বর ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব দেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিমানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আরও বোয়িং কেনার প্রস্তাব দেন।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বৈঠকে পিটার হাস আরও বোয়িং নেওয়ার প্রস্তাব দেন। তবে এ প্রস্তাবের বিষয়ে বিমানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পিটার হাসের প্রস্তাব প্রথমে মন্ত্রণালয়কে জানানো হবে। তারপর এটি বিমানে বোর্ডে উপস্থাপন করা যেতে পারে।

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯ ও ৭৮৭-১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে। এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বোয়িং-এর উড়োজাহাজের বহরের বিক্রয়োত্তর সেবা, খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য শর্তাদি নিয়েও আলোচনা হয়।

পূর্ব-আয়োজিত বৈঠকে বিমানের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, পিটার হাসের সাথে বোয়িং প্রতিনিধিরা ছিলেন।

বিমানের সিইও শফিউল আজিম গণমাধ্যমকে জানান, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বোয়িং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে।

প্রসঙ্গত, বর্তমানে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের মধ্যে ১৬টি বোয়িং এবং বাকি ৫টি ড্যাশ-৮।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট