বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন?

তদন্ত ছাড়াই বিচারকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা হচ্ছে’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

তদন্ত ছাড়াই বিচারকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা হচ্ছে’

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩ সেপ্টেম্বর ২০২৪।

ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ব্যতিরেকেই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে। এমন অভিযোগ তুলেছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) গণমাধ্যমে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ তোলে সংগঠনটি।

সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে, কিছুদিন যাবৎ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে, সারা দেশে বিভিন্ন জায়গায় বিচারকদের সাথে বিভিন্ন পক্ষ এবং গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছেন।
কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ব্যতিরেকেই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।

দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি দেশের কোথাও কোথাও বিচারকের ওপর চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। জনবান্ধব ও আস্থাশীল একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে বিচার বিভাগকে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews