তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৭ এপ্রিল, ২০২৬
তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির আদেশে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তির ভাষ্য মতে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত-ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই।
আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন কোলো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।
এ নির্দেশনা ৭ এপ্রিল (মঙ্গলবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।