বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

তোমাকে থামাতে চাইবে সবাই, কিন্তু টিকবে তুমিই

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে

তোমাকে থামাতে চাইবে সবাই, কিন্তু টিকবে তুমিই

সম্পাদকীয়, আদালত বার্তাঃ৬ সেপ্টেম্বর ২০২৫

জীবনের পথে টিকে থাকা সত্যিই সহজ কাজ নয়। প্রতিটি পদক্ষেপেই মানুষকে লড়াই করতে হয় নানা বাঁধা-বিপত্তির সঙ্গে। সমাজের চারপাশের পরিবেশ এমনই যে, অনেকেই অন্যের অগ্রগতি সহ্য করতে পারে না। কারও সফলতা অন্যের চোখে কাঁটার মতো বিঁধে যায়। ফলে ইচ্ছা থাকলেও অনেক সময় মানুষকে এগিয়ে যেতে কঠিন বাধার সম্মুখীন হতে হয়।

বাস্তবতা হলো, জীবনে সবার কাছ থেকে প্রেরণা পাওয়া যায় না। অনেকেই মুখে হাসি দিয়ে অভিনন্দন জানালেও মনে মনে চায় তোমার অগ্রগতি থেমে যাক। এমনকি সবচেয়ে কাছের মানুষ—যাদের আমরা আপন বলি—তারাও মাঝে মাঝে হিংসার আ*গুনে পু*ড়ে যায়। তারা গোপনে প্রার্থনা করে, তুমি যেন ব্যর্থ হও। এই দুঃখজনক সত্যকে অস্বীকার করার উপায় নেই।

তবে যারা সত্যিকারের যো*দ্ধা, তারা এসব হিংসা, বাঁধা কিংবা নেতিবাচক কথাকে উপেক্ষা করে নিজের স্বপ্নের পথে হাঁটে। কারণ পৃথিবীতে কেউই তোমার স্বপ্নকে তোমার মতো ভালোবাসবে না। তাই টিকে থাকতে হলে শক্ত হতে হবে নিজের ভেতর থেকে, আত্মবিশ্বাসকে করতে হবে ঢাল, আর দৃঢ় সংকল্পকে করতে হবে তলোয়ার।

শেষ পর্যন্ত যে মানুষ নিজের লক্ষ্য ধরে রাখে, তার পরিশ্রম ও ধৈর্যের সামনে সব বাঁধাই একদিন ভেঙে পড়ে। সমাজের হিংসা, মানুষের কটু কথা কিংবা কাছের মানুষের ঈর্ষা তাকে হারাতে পারে না। বরং এগুলোই তার প্রেরণার শক্তি হয়ে ওঠে।

জীবনের পথে টিকে থাকা কঠিন—কিন্তু অসম্ভব নয়। সাহস থাকলে, ধৈর্য থাকলে, আর নিজের প্রতি বিশ্বাস থাকলে কেউই তোমাকে থামাতে পারবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট