দলআইজিপিমত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক---আইজিপি
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। ফলে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা শুধু ঢাকার জন্য নয়, পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, সিনিয়র কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়াতে হবে। পাশাপাশি কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে অধস্তন পর্যায়ের পুলিশ সদস্যরা আরও স্বতঃস্ফূর্ত ও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত হবেন।
অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থ ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে হবে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করলে কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন আইজিপি।
রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে পুলিশের দায়িত্ব পালনের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন আলী হোসেন ফকির। বললেন, দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই—পুলিশ আইন ও জনগণের সেবক। জনগণের আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।