বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

দুর্নীতির মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার কারাগারে

  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

দুর্নীতির মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার কারাগারে
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৩০ এপ্রিল, ২০২৪
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন।

এ মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল আজ। এদিন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। একই সঙ্গে মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুদকের ঢাকা জেলার সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। মামলার তদন্ত শেষে চলতি বছরের ৯ জানুয়ারি অহিদুল ইসলাম ও তার স্ত্রী পারভীন হোসেন ভূইয়াকে (৪৫) অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
মামলার চার্জশিটে ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। আর ঘটনার সময়কাল ২০০০ থেকে ২০২১ সালের ৮ নভেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট