1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দেড় মাস পর সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে নিয়মিত বিচারকাজ - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

দেড় মাস পর সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে নিয়মিত বিচারকাজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

দেড় মাস পর সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে নিয়মিত বিচারকাজ

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৯ অক্টোবর ২০২৫

টানা দেড় মাসের অবকাশকালীন ছুটির পর আজ রবিবার থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম।

এ লক্ষ্যে ইতিমধ্যে বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত ৭ সেপ্টেম্বর থেকে গতকাল শনিবার ১৮ অক্টোবর পর্যন্ত (সাপ্তাহিক ও ঘোষিত ছুটিসহ) সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশ ছিল। তবে জরুরি বিচারিক বিষয় নিষ্পত্তির লক্ষ্যে এই সময়ে সীমিত পরিসরে হাইকোর্টে বেশ কিছু বেঞ্চে বিচারিক কার্যক্রম হয়। অন্যদিকে সপ্তাহের নির্দিষ্ট কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতেও মামলার শুনানি হয়।

এদিকে অবকাশকালীন ছুটির পর আজ প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ও আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সৌজন্য সাক্ষাৎ হবে। এ কারণে আজ আপিল বিভাগের কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

অন্যদিকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে দুপুর ২টা থেকে। সংশ্লিষ্ট বিষয়টি অবগত করে ইতিমধ্যে পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট