রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে!

নিজেরাও ক্ষতির মুখে পড়ে অবশেষে রেলপথে পণ্য পরিবহন চালু করলো ভারত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজেরাও ক্ষতির মুখে পড়ে অবশেষে রেলপথে পণ্য পরিবহন চালু করলো ভারত।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৩ সেপ্টেম্বর ২০২৪।

৪১ দিন বন্ধের পর আবারো বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারতের সঙ্গে শুরু হয়েছে আমদানি বাণিজ্য। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ১৯ জুলাই থেকে রেলপথে বন্ধ ছিল বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়ত।
বাংলাদেশ নির্ভর ভারতের প্রতিষ্ঠানগুলোও আর্থিক ক্ষতির মুখে পড়ে রেলপথে পণ্য পরিবহন সেবা চালু না থাকায়।
বাংলাদেশ নির্ভর ভারতের প্রতিষ্ঠানগুলোও আর্থিক ক্ষতির মুখে পড়ে রেলপথে পণ্য পরিবহন সেবা চালু না থাকায়।

পরবর্তীতে দুই দেশের ব্যবসায়ীদের দাবির মুখে রোববার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হয় রেলে পণ্য আমদানি। খুব শিগগিরই রেলে পাসপোর্টধারী যাতায়তও শুরু হবে বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেরুল্লাহ জানান, বেনাপোল বন্দর দিয়ে সড়ক পথের পাশাপাশি রেলপথে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। তবে জুলাইয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল ১৯ জুলাই থেকে দুই দেশের মধ্যে রেলে পণ্য পরিবহন ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রাখা। এছাড়া বন্ধ করা হয়েছে বাংলাদেশিদের ভিসা প্রদান। তবে ৫ আগস্ট গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থায় স্বাভাবিক হয় দেশ। এতে রেল কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রী চালুর দাবিতে ভারত সরকারের রেল কর্তৃপক্ষকে গত ১২ আগস্ট চিঠি দেয়। কিন্তু নানান অজুহাতে সাড়া না দেয়ায় দেশে বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি বাংলাদেশ নির্ভর ভারতের প্রতিষ্ঠানগুলোও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। এক পর্যায়ে ভারত সরকার ৪১ দিন পর রেলপথে পণ্য পরিবহন সেবা চালু করে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সভাপতি আলী হোসেন জানান, কলকাতা থেকে সড়ক পথে ট্রাকে পণ্য পরিবহনে ৫ থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগলেও রেলে ৩ থেকে ৪ ঘণ্টায় পণ্য পৌঁছায় বেনাপোল বন্দরে। আগে রেলের মাধ্যমে কেবল পাথর, জিবসাম ও সিমেন্ট তৈরির সামগ্রী আমদানি হলেও এখন গার্মেন্টস, কেমিকেল, মটরকারসহ সব ধরনের পণ্য আমদানি হয়ে থাকে।ড

বেনাপোল বন্দরের আমদানিকারক আব্দুস সামাদ বলেন, ‘বাণিজ্যিক কাজে মাঝে মধ্যেই ভারত যেতে হয়। তবে ভিসা বন্ধ থাকায় যাতায়াতে অসুবিধা হচ্ছে। বাণিজ্যিক ভিসা চালু করার দাবি জানাচ্ছি।’

বেনাপোল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রেলপথে বাণিজ্য ও যাত্রী পরিবহন চালুতে গত মাসের ১২ আগস্ট ভারতীয় রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছিল। এতে এ মাস থেকে রেলে পণ্য সেবা তারা চালু করেছে। খুব দ্রুত যাতে যাত্রী সেবা চালু হয় চেষ্টা চালানো হচ্ছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, রেলে ভারতের সাথে আমদানি বাণিজ্য শুরু হওয়ার পর থেকে দ্রুত পণ্য খালাসের সহযোগিতা করা হচ্ছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট