1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য।নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে -আসিফ নজরুল  - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য।নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে –আসিফ নজরুল 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য।নির্বাচনের সময়  অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে –আসিফ নজরুল 

 নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৬ জানুয়ারি ২০২৫

নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য।নির্বাচনের সময় অন্তর্গতকালীন সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে 

বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের (বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে) কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতা-কর্মী এবং তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি। গত দু‘দিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু’একজন ফোন করেছেন, ঘটনা কী জানার জন্য।

আমি যতটুকু জানি আর বিশ্বাস করি-

ক) বিএনপি ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কিছুতে আগ্রহী নয়।
খ) ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না।
গ) জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে।
ঘ) বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন-কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন (এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে)।
তাই বিরোধের কোনো কারণ নেই।

তিনি আরো বলেন, ‘সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা, অনেক অন্ধ স্তাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র। এদেরকে রুখতে হলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট