1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে - আদালত বার্তা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ। আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে।

 নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পেলেই তাদের বিরুদ্ধে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার স্বাক্ষর করা এক দাপ্তরিক চিঠিতে রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা বাস্তবায়নের কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে। তবে যাদের ক্ষেত্রে এ ধরনের সক্রিয় ভূমিকার সম্ভাবনা নেই বলে বিবেচিত হবে, তাদের পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই

এছাড়া প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ সংক্রান্ত নির্দেশনা আগেই গ্রুপ মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের জানানো হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা যথাযথভাবে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জের অন্তর্ভুক্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট