বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা

ডেস্ক নিউজ আদালত বার্তা :৫মে ২০২৩।

প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা। শুক্রবার (৫ মে) দলটির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন নেতা বলেন, দলের বৈঠকে সবাই চেয়েছিল নাজমুল হুদার জায়গায় তার সহধর্মিণী সিগমা হুদা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক। কিন্তু তিনি বলেছেন- ‌‘আমরা স্বামী যেহেতু বেঁচে থাকতে তা হয়নি, তাই আমার চাওয়া আমি বেঁচে থাকতে মেয়ে বাবার প্রতিষ্ঠিত দলের চেয়ারম্যান হোক।’
এদিকে নাজমুল হুদার প্রেস সচিব তারেক হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ এক জরুরি সভা ও শুক্রবার সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারম্যান পদটি পূরণ করা হয়। শনিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করা হবে। এতে তৃণমূল বিএনপির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, নাজমুল হুদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে পাচ্ছে ‘সোনালি আঁশ’।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews