বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ বার কাউন্সিল জুলাই মাস থেকে নবীন আইনজীবীদের ট্রেনিং দেবে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ বার কাউন্সিল
জুলাই মাস থেকে নবীন আইনজীবীদের ট্রেনিং দেবে।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১১ জুন, ২০২৪
নবীন আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আইন পেশায় নিযুক্ত নতুন আইনজীবীরা এ ট্রেনিং কর্মশালায় অংশ করতে পারবেন।

আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির সিদ্ধান্ত মোতাবেক বার কাউন্সিলের ট্রেনিং ডিপার্টমেন্টের অধীনে নিজস্ব ভবনে (লিফটের ৯) নবীন আইনজীবীদের জন্য ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী জুলাই মাস থেকেই প্রশিক্ষণ কর্মসূচী চালু হবে।

যেসকল আইনজীবী ২০২৪ সালে বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আইনজীবী সমিতিতে যোগদান করেছেন, শুধুমাত্র সেই সকল নতুন আইনজীবী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী নবীন আইনজীবীদেরকে আগামী ৩০ জুন বিকাল ৪টার মধ্যে অনলাইনে আবেদন পূরণের প্রার্থীদেরকে বর্ণিত ওয়েবসাইট (http://www.barcouncil.gov.bd/ or http://bar.teletalk.com.bd) ব্যবহারের মাধ্যমে অনলাইন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। একইসঙ্গে সাবমিটকৃত ফরমটি ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

ট্রেনিং ফরম পূরণে ইচ্ছুক প্রত্যেক প্রার্থীকে নিজস্ব সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে ফরম পূরণের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট নম্বরটি সম্পূর্ণ ট্রেনিং প্রক্রিয়াকালে সচল রাখতে হবে। ওই নম্বরে ফরম পূরণ, ট্রেনিং বাবদ ফি জমা হওয়া, ট্রেনিং এর তারিখ ও সময় প্রভৃতি বিষয়ে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, একটি নির্দিষ্ট টেলিটক নম্বর (১৬২২২ এবং ০১৫৫০১৫৫৫৫৫) থেকে পেমেন্ট নিশ্চিতকরণ বার্তা, ইউজার আইডি, পাসওয়ার্ড প্রভৃতি তথ্য আবেদনকারীর স্ব স্ব মোবাইল নম্বরে প্রেরণ করা হবে।

আগ্রহী আইনজীবীদের অনলাইন ফরম পূরণের শেষ ধাপে ট্রেনিং ফি বাবদ সর্বমোট ১ হাজার ৮০ টাকা যে কোন একটি টেলিটক প্রিপেইড নম্বর হতে জমা করতে হবে।

ট্রেনিং সংক্রান্ত বিস্তারিত সিডিউল যথা সময়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট