রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে! হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল—প্রশ্ন বিএনপির

বাংলা একাডেমি পুরস্কারের ‘চূড়ান্ত তালিকা’ প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

বাংলা একাডেমি পুরস্কারের ‘চূড়ান্ত তালিকা’ প্রকাশ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৩০, জানুয়ারি

স্থগিত হওয়া সাহিত্য পুরস্কারের ‘চূড়ান্ত তালিকা’ প্রকাশ করেছে বাংলা একাডেমি। বুধবার রাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ পুনঃপ্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করা হয়।

আগের তালিকায় ১০ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষককে পুরস্কারের জন্য মনোনীত করলেও নতুন এই চূড়ান্ত তালিকায় নাম রয়েছে সাত জনের।

বাংলা একাডেমির চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরস্কারের জন্য মনোনীতরা হলেন কবিতায় মাসুদ খান, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

স্থগিত হওয়া তালিকায় এই সাত জন ছাড়াও মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ এবং কথাসাহিত্যে সেলিম মোরশেদকে মনোনীত করা হয়েছিলো। চূড়ান্ত তালিকায় এই তিন জনকে বাদ দেয়া হয়৷


রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এ পুরস্কার তুলে দেন। এবার ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট