1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভোট পড়েছে ৪০ শতাংশ: সিইস - আদালত বার্তা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে দশ লাখে ২২ জন বিচারক, ২৬ লাখ মামলা বিচারাধীন একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে

ভোট পড়েছে ৪০ শতাংশ: সিইস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে
ভোট পড়েছে ৪০ শতাংশ: সিইস
নিউজ ডেস্ক আদালত বার্তাাঃ ৭ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

 

ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

এর আগে সাত ঘন্টায় বেলা ৩ টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

তিনি জানিয়েছিলেন প্রথম চার ঘন্টায় বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৫ শতাংশ।

পরবর্তী তিন ঘন্টায় ভোট পড়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ। শেষ ঘন্টায় ভোট পড়লো প্রায় ১৩ শতাংশ।সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা চারটায়। এখন চলছে গননা।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট