1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মহেশখালীতে হচ্ছে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

মহেশখালীতে হচ্ছে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

মহেশখালীতে হচ্ছে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল।

নিউজ ডেস্ক আদালত বার্তা :২০ জুন ২০২৩।

কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৬০০ এমএমসিএফ (মিলিয়ন কিউবিক ফুট) ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। ভাসমান এলএনজি টার্মিনালটি নির্মাণ করবে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড। গত বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। উল্লেখ্য, দেশে বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে। কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এ দুটি টার্মিনাল নির্মাণ করে ইউএসএ-এর এক্সিলারেট এনার্জি এবং সামিট গ্রুপ। এবার তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট