রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে!

যাদের ১৮ পূর্ণ হয়েছে তাদের ভোটার হওয়ার আহ্বান- ইসি

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

যাদের ১৮ পূর্ণ হয়েছে তাদের ভোটার হওয়ার আহ্বান- ইসি
০৯ ডিসেম্বর, ২০২৪
যাদের বয়স ১৮ বা তার বেশি কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তাদেরকে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে সোমবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসি।

এতে বলা হয়, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হল।

আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিশন।

সবশেষ গত ২ মার্চ প্রকাশিক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবে এ বছরের হালনাগাদের সময় তারা যুক্ত হবে।

ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন নতুন কমিশন।

এর আগে গত ২ ডিসেম্বর নতুন কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট