1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজধানীতে টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত - আদালত বার্তা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.।

রাজধানীতে টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

রাজধানীতে টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত।

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৩ নভেম্বর ২০২৩
রাজধানীতে টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
রাজধানীর খিলক্ষেতে মারধরের পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা হলেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আজ সোমবার রাতে খিলক্ষেতের কুড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার রাতে টহল দেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। ছিনতাই নাকি অন্য কোনো নাশকতা তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি।

এদিকে ঘটনার বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, মফিজুল ইসলাম আজকে রাতে ডিউটি শেষ করে থানার দিকে আসার সময় কুড়াতলী নামক অজ্ঞাত ৫-৬ জন ব্যক্তি তাকে মারধর করে। এরপর ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

প্রাথমিকভাবে এটিকে ছিনতাই মনে হচ্ছে না। অন্য কোনো নাশকতাও হতে পারে। আমরা তদন্ত করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট