1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজধানীবাসীর সুবিধার জন্য ১০টি নতুন ট্রিপ ট্রেন চলাচল সকাল ৬.৩০টা থেকেই শুরু হবে এবং রাত ১০.১০টার পরেও চলবে। - আদালত বার্তা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

রাজধানীবাসীর সুবিধার জন্য ১০টি নতুন ট্রিপ ট্রেন চলাচল সকাল ৬.৩০টা থেকেই শুরু হবে এবং রাত ১০.১০টার পরেও চলবে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

রাজধানীবাসীর সুবিধার জন্য ১০টি নতুন ট্রিপ ট্রেন চলাচল সকাল ৬.৩০টা থেকেই শুরু হবে এবং রাত ১০.১০টার পরেও চলবে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২১ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীবাসীর সুবিধার জন্য ১০টি নতুন ট্রিপ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এতে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। ট্রেন চলাচল সকাল ৬টা থেকেই শুরু হবে এবং রাত ১০টার পরেও চলবে।

ডিএমটিসিএল-এর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন লাইনের নিরাপত্তা পরীক্ষা করতে ব্যবহৃত সকালের দুটি ‘সুইপিং ট্রেন’-এর দ্বিতীয়টি (সকাল ৬:৩০) থেকেই যাত্রীবাহী প্রথম ট্রিপ শুরু হবে। এই ট্রিপে শুধুমাত্র এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া রাতেও আরও ৬টি নতুন ট্রিপ যুক্ত হবে। বর্তমানে শেষ ট্রেনটি উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। নতুন সূচিতে উত্তরা থেকে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে, এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট