1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ ‘আপনাদের হাতে লাঠি কেন, আমরা আজও সহনশীল থাকবো’ - আদালত বার্তা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ ‘আপনাদের হাতে লাঠি কেন, আমরা আজও সহনশীল থাকবো’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ
‘আপনাদের হাতে লাঠি কেন, আমরা আজও সহনশীল থাকবো’
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩ আগস্ট ২০২৪
‘আপনাদের হাতে লাঠি কেন, আমরা আজও সহনশীল থাকবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম সিটি গেটের সামনে ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার পর থেকে কয়েকশো শিক্ষার্থী ইউনিভার্সিটির সামনে হাজির হন। তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা গেছে।

এসময় সেখানে উপস্থিত হয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কেন লাঠিসোঁটা হাতে নিয়েছেন। পুলিশের হাতে যা দেখছেন সেগুলো আপনাদের নিরাপত্তার জন্য ব্যবহার করে হবে। আপনারা এগুলো ফেলে দেন। আমরা গতকালও সহনশীল ছিলাম। আজও বেশি সহনশীল থাকবো।’

‘শিক্ষার্থীদের বিক্ষোভ’ ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ
‘আমি মনে হয় আর বাঁচব না, মা’
এ তথ্য সাংবাদিকদের জানিয়ে ওসি আবু সালাম বলেন, ‘আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারী যেসকল শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন তারাও শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবেন।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট