1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সম্প্রতি চীনের সফর নিয়ে আগামী কাল বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী। - আদালত বার্তা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

সম্প্রতি চীনের সফর নিয়ে আগামী কাল বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে
  • সম্প্রতি চীনের সফর নিয়ে আগামী কাল বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৩ জুলাই ২০২৪

আগামীকাল রবিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি শেষ করা চীন সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

সাধারণত প্রধানমন্ত্রী তাঁর বিদেশ সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমে সংশ্লিষ্ট সফরের কর্মসূচি ও অর্জন নিয়ে কথা বলেন। এরপর সাংবাদিকদের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনীতিসংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেন। এবারও একই ধারায় সংবাদ সম্মেলন হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

উল্লেখ্য, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার (৮ জুলাই) বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল তার। তবে অসুস্থ কন্যা সায়মা ওয়াজেদকে দেখতে একদিন আগেই বেইজিং ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

এর আগে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন।

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রী এদিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট