সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস মফস্বলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে: জুলাইয়ে ৫০ জন ক্ষতিগ্রস্ত, ৯১% ঘটনা জেলা-উপজেলায় কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন জুলাইয়ের চেতনা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী গবেষণায় চৌর্যবৃত্তি ও অনিয়ম: বাংলাদেশের উচ্চশিক্ষায় আস্থার সংকট জুলাই আন্দোলনের হত্যা মামলা: পিবিআইয়ের অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত, ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হাবিবুর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হাবিবুর রহমান

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২ ডিসেম্বর, ২০২৫ 

অধ্যাদেশ জারির এক দিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়, যে দায়িত্ব পেয়েছেন বর্তমান রেজিস্ট্রার জেনারেল জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে এ দায়িত্ব দেন বলে আপিল বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে সচিবের কার্যক্রমও সামলাবেন।

তিনি আপাতত একইসঙ্গে রেজিস্ট্রিার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

“তার ধারাবাহিকতায় সোমবার প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৪ এর উপধারা ২ ও ৪ মোতাবেক সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির উপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান হিসেবে একজন সচিব নিযুক্ত থাকবেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট