মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ।

স্কুল খোলা নিয়ে বৈঠক হবে আগামীকাল রোববার

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

স্কুল খোলা নিয়ে বৈঠক হবে আগামীকাল রোববার

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৭ জুলাই ২০২৪

স্কুল খোলা নিয়ে বৈঠক রোববার, যা জানা গেল
খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠকে বসবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। তবে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, জেলা প্রশাসকদের পক্ষ থেকে নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর তা পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার (২৮ জুলাই) বৈঠকে বসবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই বৈঠক থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

শনিবার (২৭ জুলাই) গণমাধ্যমকে তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খুলে দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার (২৮ জুলাই) বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার পর আট বিভাগের সিটি করপোরেশনের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে জানান, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের আওতাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews